নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩১।

লেখক: ডেস্ক রিপোর্টার
প্রকাশ: ১৭ ঘন্টা আগে

ডেস্ক রিপোর্টঃ

নেপাল-চীন সীমান্তের ভোতে কোশি ও ত্রিশূলী নদী অববাহিকায় আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩১ জনে পৌঁছেছে এবং আহত হয়েছেন অন্তত ৯৩ জন। বাগমতী প্রদেশ পুলিশের হেটৌডা কার্যালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, রাসুয়া সীমান্ত থেকে নেমে আসা পাহাড়ি ঢল নিচের দিকে ছড়িয়ে পড়ায় রাসুয়া, নুয়াকোট, ধাদিং ও চিতওয়ান জেলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

দুর্যোগপূর্ণ এলাকা ও নদীর তীর থেকে ইতিমধ্যে ৯৩ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। বর্তমানে নেপাল সেনাবাহিনী, সশস্ত্র পুলিশ বাহিনী ও নেপাল পুলিশের যৌথ দল নিখোঁজদের সন্ধানে তল্লাশি, দুর্গতদের উদ্ধার ও ত্রাণ বিতরণে কাজ চালিয়ে যাচ্ছে।