নিজস্ব প্রতিনিধি:
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৭ হাজার ১৫০ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে মোট ১২টি প্রকল্পের অনুমোদন দিয়েছে। পুরো অর্থই সরকারের নিজস্ব তহবিল থেকে ব্যয় করা হবে।সোমবার (১০ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূস।অনুমোদিত ১২টি প্রকল্পের মধ্যে রয়েছে—পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দুটি প্রকল্প:মানিকগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পসাতক্ষীরা জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পকৃষি মন্ত্রণালয়ের একটি প্রকল্প:কিশোরগঞ্জ ও নেত্রকোণা জেলার হাওর এলাকার ক্ষুদ্র সেচ ব্যবস্থাপনার উন্নয়ন (৩য় সংশোধিত) প্রকল্পশিক্ষা মন্ত্রণালয়ের দুটি প্রকল্প:গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প।
চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগে একটি করে ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন (২য় সংশোধিত) প্রকল্পমুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের একটি প্রকল্প:সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ (৩য় পর্যায়, ১ম সংশোধিত) প্রকল্পস্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তিনটি প্রকল্প:সমাপ্ত ৪র্থ সেক্টর কর্মসূচির অধীনে অত্যাবশ্যকীয় পরিবার পরিকল্পনা, মা, শিশু ও প্রজনন স্বাস্থ্যসেবার অসমাপ্ত কার্যক্রম বাস্তবায়নস্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, নিপোর্ট এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের কার্যক্রম ব্যবস্থাপনায় সমন্বিত উন্নয়নPFD, HEF, IFM, HRD ও SWPMM-এর অত্যাবশ্যকীয় অসমাপ্ত কার্যক্রম বাস্তবায়ন প্রকল্পপ্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি প্রকল্প:ঢাকা সেনানিবাসের নির্ঝর আবাসিক এলাকায় ‘বি’ টাইপ অফিসার্স বাসস্থান নির্মাণ প্রকল্পসড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের একটি প্রকল্প:নড়াইল-কালিয়া জেলা মহাসড়কের ২১তম কিলোমিটারে কালিয়া নামক স্থানে নবগঙ্গা নদীর ওপর কালিয়া সেতু নির্মাণ (২য় সংশোধিত, ৪র্থ মেয়াদ বৃদ্ধি) প্রকল্পশিল্প মন্ত্রণালয়ের একটি প্রকল্প:বিসিক শিল্প পার্ক, টাঙ্গাইল (৩য় সংশোধিত) প্রকল্প।
