৫ দিনে প্রবাসী আয় চার হাজার কোটি টাকা।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিনিধি:

চলতি আগস্ট মাসের প্রথম পাঁচ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ হাজার এক কোটি ৬০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)। আজ বুধবার (৬ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।তিনি বলেন, আগের বছরের (২০২৪) জুলাই মাসের প্রথম পাঁচ দিনে প্রবাসী আয় ছিল ১৮ কোটি ১০ লাখ ডলার। সেই তুলনায় এ বছর একই সময়ে আয় বেড়েছে ৮১.৬০ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত প্রবাসী আয় এসেছে ২৮০ কোটি ৬০ লাখ ডলার। যেখানে ২০২৪ সালের একই সময়ে আয় হয়েছিল ২০৯ কোটি ৪০ লাখ ডলার। এতে করে বছরওয়ারি প্রবৃদ্ধি হয়েছে ৩৩.৯০ শতাংশ।চলতি বছরের মাসভিত্তিক রেমিট্যান্স প্রবাহ ছিল নিম্নরূপ:জানুয়ারি: ২১৮ কোটি ৫২ লাখ ৩০ হাজার ডলারফেব্রুয়ারি: ২৫২ কোটি ৭৬ লাখ ৪০ হাজার ডলারমার্চ: ৩২৯ কোটি ৫৬ লাখ ৩০ হাজার ডলারএপ্রিল: ২৭৫ কোটি ২৩ লাখ ৩০ হাজার ডলারমে: ২৯৬ কোটি ৯৫ লাখ ৭০ হাজার ডলারজুন: ২৮২ কোটি ১২ লাখ ৫০ হাজার ডলারজুলাই: ২৪৭ কোটি ৭৯ লাখ ১০ হাজার ডলার।

বিশ্লেষকদের মতে, কোরবানির ঈদকে কেন্দ্র করে রেমিট্যান্স প্রবাহে এই ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে প্রবাসীদের দেশে অর্থ পাঠাতে উৎসাহিত করায় এটি সম্ভব হয়েছে।