মার্কিন শুল্কে ধাক্কা : ভারতের রপ্তানি অর্ধেকে নামার আশঙ্কা।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিনিধি:

আজ থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক কার্যকর হচ্ছে। রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ না করায় এ সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে ভারতের পোশাক, টেক্সটাইল, অলংকার, চিংড়ি, কার্পেট এবং আসবাবপত্র শিল্প সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে ধারণা করা হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, ২০২৫-২৬ অর্থবছরে যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি আগের বছরের তুলনায় প্রায় ৪০ থেকে ৪৫ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে। গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ জানিয়েছে, ২০২৪-২৫ অর্থবছরে যুক্তরাষ্ট্রে ভারত প্রায় ৮৭ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে।তবে নতুন শুল্ক কার্যকর হওয়ায় চলতি বছরে এ পরিমাণ নেমে আসতে পারে মাত্র ৪৯ দশমিক ৬ বিলিয়ন ডলারে।