ডেস্ক নিউজ:
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির মস্কো সফরের পর দেশটিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনায় রাশিয়ার অবস্থান আবারও আলোচনায় এসেছে। রাশিয়া জানিয়েছে, তারা ইরান ইস্যুতে সামরিক সমাধানের পরিবর্তে কূটনৈতিক পথকেই গুরুত্ব দিচ্ছে।
দেশটি মনে করছে, সংঘাত দীর্ঘ হলে মধ্যপ্রাচ্যে মানবিক সংকট তৈরি হতে পারে এবং বৈশ্বিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে। মস্কো বলছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়া ইরানের ওপর কোনো একতরফা নিষেধাজ্ঞা বা সামরিক পদক্ষেপ তারা সমর্থন করে না। একই সঙ্গে ইরানের ওপর নৌ অবরোধ বা অন্য কোনো বৈরী পদক্ষেপের বিরোধিতাও করেছে রাশিয়া।
তবে রাশিয়া সরাসরি সামরিক সহায়তায় যাচ্ছে না। কৌশলগত কারণে তারা মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চায় এবং আঞ্চলিক উত্তেজনা বাড়াতে আগ্রহী নয়।
