মঠবাড়িয়া(পিরোজপুর) প্রতিনিধিঃ
পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার বেতমোর ইউনিয়নের মাঝেরচর এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল কাইয়ূম এর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ এপ্রিল) সকালে বেতমোর ইউনিয়নের বলেশ্বর নদীর তীরবর্তী মাঝেরচরের এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ইউএনও আবদুল কাইয়ূম একজন সৎ, কর্মঠ এবং জনবান্ধব কর্মকর্তা। তিনি মঠবাড়িয়ায় দায়িত্ব পালনকালে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম এবং সেবামূলক উদ্যোগ নিয়ে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। হঠাৎ করে তার বদলির আদেশে এলাকাবাসী হতাশ ও মর্মাহত।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, আবু সালেহ দফাদার, সাবেক সভাপতি, বিএনপি, বেতমোর ইউনিয়ন, ৯ নম্বর ওয়ার্ড,আব্দুর রব বিশ্বাস, কৃষক নেতা,হালিম মোল্লা, সিপিপি ওয়ার্ড সদস্য
আলাউদ্দিন হাওলাদার সহ স্থানীয় সমাজসেবক আবু জাফর মোল্লা, বিশিষ্ট স্থানীয় ব্যক্তি বক্তারা অবিলম্বে ইউএনও’র বদলির আদেশ প্রত্যাহারের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
