বেসরকারি ব্যাংকে ট্রেইনি অফিসার নিয়োগ, অভিজ্ঞতা ছাড়াই আবেদন।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১ মাস আগে

জবস সারাক্ষন:

ইস্টার্ন ব্যাংক পিএলসি জনবল নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাণিজ্যিক এ ব্যাংক তাদের কন্টাক্ট সেন্টার বিভাগে ‘ট্রেইনি অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে। কতজনকে নিয়োগ দেওয়া হবে, তা নির্দিষ্ট নয়। নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। এ পদের জন্য কোনো বয়সসীমা নেই। নির্বাচিত প্রার্থীদের কর্মস্থল হবে ঢাকার গুলশানে। এই পদে গ্রাহককেন্দ্রিক, প্রযুক্তিনির্ভর এবং শিল্পের শীর্ষস্থানীয় পরিবেশে কাজের সুযোগ থাকবে।

বেতন ও সুযোগ-সুবিধামাসিক বেতন: ৩১,০০০ টাকা।ব্যাংকের নিয়ম অনুযায়ী উৎসব ও কর্মদক্ষতা বোনাস, চিকিৎসা খরচসহ অন্যান্য সুবিধা প্রদান করা হবে।যোগদানের ১৮ মাস পর কর্মদক্ষতা ও শৃঙ্খলার ভিত্তিতে স্থায়ী হওয়ার সুযোগ রয়েছে।আবেদনের যোগ্যতাবাণিজ্য বিষয়ে স্নাতক/সমমানের ডিগ্রি থাকতে হবে।

ন্যূনতম ৬ মাসের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে, তবে সদ্য স্নাতকরাও আবেদন করতে পারবেন।আবেদন প্রক্রিয়াআগ্রহী প্রার্থীরা অনলাইনে নির্ধারিত লিঙ্কে গিয়ে আবেদন করতে পারবেন।আবেদনের শেষ তারিখ২৮ আগস্ট ২০২৫।👉 কাজের ক্ষেত্র ও বিস্তারিত তথ্যের জন্য নির্দিষ্ট লিঙ্কে প্রবেশ করতে হবে। আবেদন করতে নীচের লিঙ্কে ক্লিক করুন।

https://ebl.bdjobs.com/JobDetailNew.asp?W1oVq=HHHD