সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের জন্য বড় আকারের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। রবিবার (৩১ আগস্ট) রাতে প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে মোট ২ হাজার ১৬৯টি পদে নিয়োগের কথা জানানো হয়।বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীরা ১১তম গ্রেডে এবং প্রশিক্ষণবিহীনরা ১২তম গ্রেডে নিয়োগ পাবেন।
জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী এ গ্রেড নির্ধারিত হয়েছে।আবেদনের যোগ্যতা১. স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক, স্নাতক (সম্মান) অথবা সমমানের ডিগ্রি থাকতে হবে।২. শিক্ষা জীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি, তৃতীয় বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।নিয়োগ পরীক্ষামোট ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে।
এর মধ্যে ৯০ নম্বরের লিখিত পরীক্ষা হবে বাংলা, ইংরেজি, গণিত, দৈনন্দিন বিজ্ঞান ও সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী) থেকে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে ন্যূনতম ৫০% নম্বর পেতে হবে।এ ছাড়া মৌখিক পরীক্ষার জন্য থাকবে ১০ নম্বর। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।
উল্লেখ্য, বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৩২ হাজার প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। বিধি অনুযায়ী, এসব শূন্য পদের ২০% সরাসরি নিয়োগ দেওয়া হবে এবং বাকি ৮০% পূরণ হবে পদোন্নতির মাধ্যমে।
