বাংলাদেশকে অত্যাধুনিক ড্রোন প্রযুক্তি দিতে চায় চীন।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২ মাস আগে

নিজস্ব প্রতিনিধি:

কৃষি খাতে এই প্রযুক্তি হস্তান্তরে আগ্রহ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।বুধবার (৩০ জুলাই) সচিবালয়ে কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সাক্ষাতে তিনি এই আগ্রহের কথা জানান।বৈঠকের শুরুতে উপদেষ্টা রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেন, চীন বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়নের অংশীদার।

দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ইতিহাস অর্ধশতাব্দির, যা ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে।উপদেষ্টা চলতি মৌসুমে বাংলাদেশ থেকে আম আমদানির জন্য চীনকে ধন্যবাদ জানান এবং আগামী মৌসুমে আম ছাড়াও কাঁঠাল ও সুগন্ধি চাল আমদানির বিষয়ে অনুরোধ জানান।

তিনি আরও রাষ্ট্রদূতকে অনুরোধ জানান, বাংলাদেশের কৃষির আধুনিকায়নে যান্ত্রিকীকরণ প্রযুক্তি হস্তান্তর, আধুনিক কোল্ড স্টোরেজ নির্মাণ এবং কৃষক ও সংশ্লিষ্টদের প্রশিক্ষণের জন্য সহযোগিতা করতে।জবাবে রাষ্ট্রদূত বলেন, কৃষি খাতে বাংলাদেশ ও চীন একসঙ্গে কাজ করতে আগ্রহী। তিনি জানান, বাংলাদেশে সার কারখানা স্থাপন, নিরাপদ খাদ্য উৎপাদন এবং কৃষিতে আধুনিক ড্রোন প্রযুক্তি ব্যবহারে চীন আগ্রহী।