পাকিস্থানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র

লেখক: আলোক
প্রকাশ: ২ years ago

যুক্তরাষ্ট্র পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। স্থানীয় সময় বুধবার (১৮ ডিসেম্বর) এ বিষয়ে ঘোষণা দেয় দেশটির প্রশাসন। সংবাদটি প্রকাশ করেছে রয়টার্স।

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে জানিয়েছেন, নির্বাহী আদেশের মাধ্যমে পাকিস্তানের ন্যাশনাল ডেভেলপমেন্ট কমপ্লেক্সসহ তিনটি সংস্থার ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই পদক্ষেপ মূলত গণবিধ্বংসী অস্ত্র এবং তাদের সরবরাহ ব্যবস্থাকে লক্ষ্য করে নেওয়া হয়েছে।

পাকিস্তানের সরকার যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে “দুর্ভাগ্যজনক ও পক্ষপাতদুষ্ট” বলে উল্লেখ করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই নিষেধাজ্ঞা আঞ্চলিক স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করবে এবং সামরিক ভারসাম্যহীনতাকে উৎসাহিত করবে।

এছাড়া, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, এই পদক্ষেপ ভারতের সঙ্গে চলমান প্রতিদ্বন্দ্বিতাকে আরও স্পষ্ট করে তুলেছে।

মিলার আরও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র গণবিধ্বংসী অস্ত্রের বিস্তার এবং এর সাথে সংশ্লিষ্ট কার্যক্রমের বিরুদ্ধে কাজ চালিয়ে যাবে।