দীর্ঘ পাঁচ বছর পর মুখোমুখি ট্রাম্প ও শি জিনপিং।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৯ মাস আগে

নিজস্ব প্রতিনিধি:

২০১৯ সালের পর প্রথমবারের মতো বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। দক্ষিণ কোরিয়ার গিওংজুতে অনুষ্ঠিতব্য এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) শীর্ষ সম্মেলনের ফাঁকে দুই নেতার এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।বুধবার (২৯ অক্টোবর) আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে আরও বলা হয়, বৈঠক শেষে চীন তাদের বিরল খনিজ পদার্থের ওপর আরোপিত কঠোর রপ্তানি নিয়ন্ত্রণ শিথিল করতে পারে বলে আশা করা হচ্ছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রও চীনা পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপ না করার ইঙ্গিত দিয়েছে।উল্লেখ্য, বর্তমানে চীনা পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের গড় শুল্ক ৫৫ শতাংশেরও বেশি, আর মার্কিন পণ্যের ওপর চীনের শুল্ক প্রায় ৩২ শতাংশ। এই বাণিজ্যিক দ্বন্দ্ব নিয়েই দীর্ঘদিন ধরে দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।