কালকিনিতে জমিতে কাজ করতে গিয়ে বোমা বিস্ফোরণে ক্ষতবিক্ষত কৃষকের মুখমন্ডল

লেখক: মোঃ অপি মুন্সী
প্রকাশ: ১ বছর আগে

  • মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের কালকিনি উপজেলার সমিতিরহাটের কালাই সরদারের চর গ্রামে এক কৃষক জমিতে কোদাল নিয়ে কাজ করতে গেলে পুতে রাখা একটি বোমার উপর কোদালের আঘাত লাগলে বিস্ফোরিত হয়ে মুখমন্ডল ও শরীর ক্ষতবিক্ষমত হয়ে যায়। পরে তাকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।