কচুয়া থানার এসআই জাহাঙ্গীরের চাঁদাবাজিতে অতিষ্ঠ এলাকাবাসী প্রতিবাদে ছাত্রঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা।

লেখক: জি এম রাশেদ
প্রকাশ: ১ বছর আগে


কচুয়া উপজেলা প্রতিনিধি:

চাঁদপুর জেলার কচুয়া থানার এসআই জাহাঙ্গীরের বিরুদ্ধে চাঁদাবাজি ও ক্ষমতার অপব্যবহারের গুরুতর অভিযোগ তুলেছেন এলাকাবাসী। অভিযোগ উঠেছে, ইসলামপুর গ্রামের দিনমজুর ও পেশায় ইলেকট্রিশিয়ান মোস্তফা কামালকে মাত্র ৩০,০০০ টাকা চাঁদা না দেওয়ার ‘অপরাধে’ উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাজনৈতিক মামলায় ফাঁসানো হয়েছে।

সূত্র জানায়, মোস্তফা কামালকে গ্রেফতার দেখানো হয়েছে গত ৪ আগস্টের চাঁদপুর ফয়সাল মার্কেটে হামলা ও মারধরের মামলায় (জিআর-৫৮৫)। অথচ স্থানীয়দের দাবি, মোস্তফা কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নন এবং ঘটনাস্থলে উপস্থিতও ছিলেন না। তিনি একজন নিরীহ শ্রমজীবী মানুষ, যার জীবিকা নির্ভর করে প্রতিদিনের খেটে খাওয়া আয়ের ওপর।

এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্রঅধিকার পরিষদ। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সামাজিক যোগাযোগমাধ্যম বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম বীর এক বিবৃতিতে তিনি বলেন, “এই ঘটনা চরম বেআইনি ও মানবাধিকার লঙ্ঘনের শামিল। একজন নিরীহ নাগরিককে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া গুরুতর অপরাধ।”

তিনি আরও বলেন, “আমরা জোর দাবি জানাচ্ছি—
১. এসআই জাহাঙ্গীরের বিরুদ্ধে অবিলম্বে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
২. ঘটনার সঠিক ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করতে হবে।
৩. নিরীহ মোস্তফা কামালকে অবিলম্বে মুক্তি দিতে হবে।”

প্রতিবাদকারীরা এ মামলার ন্যায়বিচারের দাবি জানান।