কচুয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও শপথ অনুষ্ঠান

লেখক: জি এম রাশেদ
প্রকাশ: ১ বছর আগে

কচুয়া উপজেলা প্রতিনিধি:

গতকাল ১৮ এপ্রিল, শুক্রবার মাগরিবের পর কচুয়া উপজেলার ফায়ার সার্ভিস সংলগ্ন তৃপ্তি হোটেল এন্ড রেস্টুরেন্ট কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ কচুয়া উপজেলা শাখার ২৫-২৬ সেশনের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও শপথ অনুষ্ঠান।

সভায় সভাপতিত্ব করেন কচুয়া উপজেলা শাখার সভাপতি মাওলানা আবু হানিফ পাটোয়ারী এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মুহা. ইমান হোসাইন জহির।

প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা শাখার অর্থ ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব মোঃ শরিফ উল্লাহ মজুমদার। তিনি বলেন, “৫৪ বছরেও যারা বাংলার সাধারণ মানুষের ভাষা বুঝতে পারেনি, তারা নির্বাচনের পরে বুঝবে কীভাবে? ইসলামের আলোকে দেশের খেটে খাওয়া মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমাদের অঙ্গীকার থাকতে হবে।”

তিনি আরও বলেন, “পীর সাহেব চরমোনাইয়ের নেতৃত্বে আমরা যেমন জাতীয় পর্যায়ে বলিষ্ঠ ভূমিকা রাখছি, তেমনি উপজেলায়ও আমাদের সাহসিক নেতৃত্ব দিয়ে জনসেবায় এগিয়ে যেতে হবে।”

সভায় নবগঠিত কমিটির নাম ঘোষণা ও শপথ পাঠ করানো হয়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপদেষ্টা কমিটির সদস্য মাওলানা যোবায়ের আহমাদ পাটোয়ারী। এ সময় আরও উপস্থিত ছিলেন মাওলানা ইব্রাহিম খলিল, রবিউল ইসলাম রুবেল, ক্বারী মুহা. তাজুল ইসলাম, যুবনেতা মুহা. জাহাঙ্গীর আলম, শ্রমিক নেতা মুহা. মাজহারুল ইসলাম, ছাত্রনেতা এইচ এম আরিফুল ইসলামসহ উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ।