এবারের বাজেটে খাদ্য ও কৃষিতে বাজেট বরাদ্দ বৃদ্ধি পাচ্ছে।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিনিধি:

আগামী ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কৃষি, খাদ্য, এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।সোমবার (২ জুন) বিকেল ৩টায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকার বাজেট ঘোষণা শুরু করেন। বাজেট প্রস্তাবনায় তিনি এই তিনটি খাতে বরাদ্দ বাড়ানোর প্রস্তাব করেন। এই বাজেট ২০২৪-২৫ অর্থবছরের মূল বাজেটের চেয়ে প্রায় ৭ হাজার কোটি টাকা কম হলেও সংশোধিত বাজেটের তুলনায় প্রায় ৪৬ হাজার কোটি টাকা বেশি।অর্থ উপদেষ্টা তাঁর বাজেট ঘোষণায় বলেন, “২০২৫-২৬ অর্থবছরে কৃষি, খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জন্য মোট ৩৯ হাজার ৬২০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি, যা ২০২৪-২৫ অর্থবছরে ছিল ৩৮ হাজার ২৫৯ কোটি টাকা।”