নিজস্ব প্রতিনিধি:
২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার (১৭ নভেম্বর) দুপুর ২টা ৫০ মিনিটে ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারক প্যানেল এ রায় দেন।রায় ঘোষণার পর আবেগ ধরে রাখতে না পারার কথা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট ফাহাম আব্দুস সালাম। ফেসবুকে দেওয়া সেই পোস্টে তিনি লিখেছেন—‘আড়াই ঘণ্টা ধরে পুরো রায়টি শুনেছি। রায় শোনার পর থেকে কান্না থামাতে পারছি না। যখনই শহীদ পরিবারগুলোর কথা দেখানো হয়—আমি কেঁদে ফেলি।
আমার বয়সে এসে এটা মেনে নেওয়া কঠিন যে, একটি ছোট ছেলেকে গুলি করে হত্যা করা হয়েছে। আমাদের সন্তানদের মৃত্যু—আমাদের জন্য—এমন ভয়াবহ সত্যি কোনো বাবা সহজে মেনে নিতে পারে না।’তিনি আরও লিখেছেন—‘অনেক দিন ধরেই বলেছি, পৃথিবীতে আমি সত্যিকারের ঘৃণা করি শুধু একজন মানুষকে, এবং যদি কাউকে হত্যা করতে হতো—সেটাও হত সেই একজনকে। এক সেকেন্ডের জন্যও আফসোস থাকত না, বরং সারাজীবন গর্ব করতে পারতাম। আমি জানি, শেখ হাসিনার রায় হয়তো কার্যকর হবে না।
তবুও এই রায় আমাকে একটা স্বস্তি দিয়েছে।’আরওরায় শোনার পর থেকে নিজেকে সামলাতে পারছি না: ফাহাম আব্দুস সালাম লিখেছেন—‘এই স্বস্তিটাই হয়তো প্রতীকি। ন্যায়বিচার হতে হবে—এই বিশ্বাসের প্রতীক। শেখ হাসিনার ফাঁসি নিয়ে আমার উল্লসিত হওয়ার কিছু নেই। কিন্তু এটা একটা শুরু। আজ একটু স্বস্তি পেয়েছি। শেখের বেটি—তোমাদের শান্তিতে থাকতে দেব না। আবু সাইদের বাবার যে কষ্ট আর হতাশা—তা তোমাদের পরিবারের প্রত্যেককে পেতে হবে।
