নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে শশুর-বৌ নিহত

লেখক: শাহীন আহম্মেদ
প্রকাশ: ১ বছর আগে

নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে শশুর ও বৌ নিহত হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (২১ মে) বিকেল সাড়ে তিনটায় সদর উপজেলার পশ্চিম চাপড়ার ইটাপির গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওয়াজেদ আলীর বৌ শাবানা বেগম (৩০), তার শশুর সোলেমান আলী বাবু (৭০)। শাশুড়ী ওয়াতুননেসা (৬০) গুরুতর আহত অবস্থায় নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
স্থানীয়রা জানান,‘শাবানার শশুর সোলেমান আলী ঘরের টিনের চাটি মেরামত করছিল। এসময় বৈদ্যুতিক তার চাটির উপর পড়লে সোলেমন আলী বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে মাটিতে পড়ে যায়। তাকে মাটিতে কাঁপতে দেখে ছেলের বৌ শাবানা ছুটে এসে স্পর্শ করলে তিনিও বিদুৎস্পৃষ্ঠ হয়ে যান। দুজনকে পড়ে থাকতে দেখে শাশুড়ী ওয়াতুননেসা চিৎকার দিয়ে ছুটে এসে তাদের স্পর্শ করলে তিনিও বিদ্যুতায়িত হয়ে যান। চিৎকার শুনে স্থানীয়রা চাটি ভেঙ্গে বিদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। ঘটনাস্থলেই শশুড় সোলেমান আলী ও তার ছেলের বৌ শাবানা বেগম নিহত হন। গুরুতর আহত অবস্থায় শাশুড়ী ওয়াতুননেসাকে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করান। সেখানে তিনি বার্ণ ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।’
বিষয়টি নিশ্চিত করে চাপড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম শাহ্ ফকির বলেন,‘ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। এতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।