সর্বশক্তি দিয়ে সন্ত্রাসীদের বিতাড়ন করবো : প্রধান উপদেষ্টা।

লেখক: Tushar Imran
প্রকাশ: ১২ মাস আগে

নিজস্ব প্রতিনিধি:

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সন্ত্রাস দমন আমাদের প্রধান অগ্রাধিকার। সন্ত্রাসবাদের ব্যাপারে আমাদের অবস্থান সম্পূর্ণরূপে ‘জিরো টলারেন্স’। তিনি দৃঢ়ভাবে ঘোষণা করেন, “আমরা সর্বশক্তি প্রয়োগ করে আমাদের ভূমি থেকে সন্ত্রাসীদের বিতাড়িত করবো।”সোমবার (২৮ জুলাই) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন।

এ সময় তিনি এ মন্তব্য করেন।সাক্ষাতে জ্যাকবসন বাংলাদেশের চলমান সংস্কার প্রক্রিয়া ও গণতান্ত্রিক রূপান্তরের প্রতি যুক্তরাষ্ট্র সরকারের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, আগামী বছরের শুরুতে জাতীয় নির্বাচনের মাধ্যমে এ রূপান্তর পূর্ণতা পাবে বলে আশা করা হচ্ছে।প্রধান উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মূল সংস্কারগুলো নিয়ে ঐক্য গড়তে যে কমিশন কাজ করছে, তারা

জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে।তিনি আরও বলেন, “আমি মনে করি, কমিশন খুব ভালোভাবে কাজ করছে। অধ্যাপক আলী রীয়াজের নেতৃত্বে এর সদস্যরা নিরলসভাবে পরিশ্রম করছেন।”উল্লেখ্য, ৪০ মিনিটব্যাপী ওই বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এর মধ্যে চলমান শুল্ক বিষয়ক আলোচনা অন্যতম।