নিজস্ব প্রতিনিধি:
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে পর্তুগাল।শুক্রবার (১৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে পর্তুগালের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আগামী রোববার (২১ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হবে।এই সিদ্ধান্ত জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলনের আগে নেওয়া হয়েছে। পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী পাওলো র্যাঙ্গেল চলতি সপ্তাহে যুক্তরাজ্য সফরের সময়ই এ বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন।
গত বছরের মে মাসে স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল। তবে তখন পর্তুগাল অপেক্ষাকৃত সতর্ক অবস্থানে ছিল।এখন পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের মাত্র কয়েকটি দেশ—সুইডেন, সাইপ্রাস এবং কিছু সাবেক কমিউনিস্ট রাষ্ট্র—ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।
আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ অধিবেশনে আরও কয়েকটি দেশ, যেমন ফ্রান্স, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, বেলজিয়াম ও লুক্সেমবার্গ—ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে।
