নিজস্ব প্রতিনিধি:
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশসহ ৭ টি দেশকে বর্তমানে ‘নিরাপদ’ হিসেবে তালিকা প্রকাশ করেছে বলে জানিয়েছে জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়েচে ভেলে। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সাতটি দেশকে ‘নিরাপদ’ হিসেবে চিহ্নিত করেছে, যার মাঝে বাংলাদেশের নামও রয়েছে। ডায়েছ ভেলের প্রতিবেদনে বলা হয় যে বাংলাদেশ ছাড়াও ছয়টি দেশের মধ্যে রয়েছে কসোভো, কলম্বিয়া, মিশর, ভারত, মরক্কো এবং তিউনিশিয়া।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে এই তালিকা প্রকাশের কারণে, যেসব আবেদনের কোনো ভিত্তি নেই বলে আগে থেকে ধারণা করা হচ্ছে, সেইসব দেশের নাগরিকদের আশ্রয় প্রার্থনার প্রক্রিয়া ইইউভুক্ত দেশগুলো আরও দ্রুততার সাথে সম্পন্ন করতে পারবে।
অভিবাসন বিষয়ক কমিশন জানিয়েছে যে এই তালিকাটি সময়ের সাথে সাথে আরও বাড়ানো বা পরিবর্তন করা হতে পারে। বর্তমানে যেসব দেশ থেকে উল্লেখযোগ্য পরিমাণে আশ্রয়প্রার্থী আসছে, সেই বিষয়গুলো বিবেচনা করে এই তালিকাটি তৈরি করা হয়েছে। সদস্য রাষ্ট্রগুলো চাইলে এই তালিকায় নিজেদের মতো করে অন্য কোনো দেশ যোগ করতে পারবে, তবে কোনো দেশ বাদ দিতে পারবে না।
