আলমডাঙ্গা প্রতিনিধি: আলমডাঙ্গায় সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা–২০২৫ বাস্তবায়ন বিষয়ে এক গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার(২ ডিসেম্বর) বিকাল ৩টায় উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাসুদ হোসেন পলাশ।বিশেষ অতিথি হিসাবে সভায় অংশ নেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার এস. এম. মাহামুদুল হক। সভায় সার ডিলার নিয়োগ প্রক্রিয়া, যথাসময়ে সার সরবরাহ, কৃষকদের মাঝে সুষম সার বিতরণ, ভুয়া ডিলার প্রতিরোধ এবং সার বাজার স্থিতিশীল রাখতে সমন্বিত নীতিমালার বিভিন্ন দিক বিস্তারিতভাবে আলোচনা করা হয়।
এসময় প্রধান আলোচক কৃষিবিদ মাসুদ হোসেন পলাশ বলেন কৃষি নির্ভর আলমডাঙ্গা উপজেলায় কৃষকদের কাছে সার পৌঁছে দেওয়ায় একমাত্র লক্ষ্য।সরকারি নীতিমালা বাস্তবায়নে সকল ডিলারগণকে যথাযথ নিয়ম মেনে তাদের কার্যক্রম চালিয়ে যেতে হবে । এছাড়াও একই ব্যক্তির নামে একাধিক ডিলার হিসাবে উপজেলায় ১২টি সার ডিলারশীপের লিষ্ট করা হয়েছে যেটা খুব শীঘ্রই বন্ধ হতে যাচ্ছে। এ নীতিমালায় আওতায় প্রতি ইউনিয়নে নতুন করে তিনটি ডিলার নিয়োগ দেওয়া হবে, যা কার্যকর হবে আগামী মার্চ মাসে। তিনি আরো বলেন, বিগত দিনে যা হয়েছে সেসব কথা ভুলে গিয়ে নতুন নীতিমালা সকলকে অনুসরণ করতে হবে । আমি মনে করি এই নীতিমালার কারণে সার সিন্ডিকেট ভেঙে যাবে এবং বাহিরের জেলায় সার পাচার বন্ধ হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলার বিসিআইসি, বিএডিসি ডিলারশীপ মালিকগণ। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, ও সুশীল সমাজের প্রতিনিধিগণ।
