নাজিরপুর ইউনিয়নের পূর্ব ডুবারপাড়া ও ইমাদার পাড়া গ্রামবাসীর উদ্যোগে এম পি আব্দুল আজিজ কে সংবর্ধনা।

লেখক: এস এম পারভেজ তালুকদার
প্রকাশ: ২০ ঘন্টা আগে

গুরুদাসপুর উপজেলা প্রতিনিধি:

আজ ২০ সেপ্টেম্বর রোজ শনিবার বিকেল ৪ টার সময় গুরুদাসপুর উপজেলার ১ নং নাজিরপুর ইউনিয়নের ডুবার পাড়া ক্ষুদ্র জাতিগোষ্ঠীর দীর্ঘ প্রতীক্ষিত শ্রী শ্রী লক্ষ্মী মন্দির শুভ উদ্বোধন ঘোষণা করেন নাটোর ৪ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ সামসুল আলম, সাবেক সভাপতি নাজিরপুর ইউনিয়ন বি এন পি ও চেয়ারম্যান পদপ্রার্থী নাজিরপুর ইউনিয়ন পরিষদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুরদাসপুর থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হান্নান, সম্মানিত অতিথি নরেশ চন্দ্র উরাঁও, উক্ত অনুষ্ঠানে সঞ্চালনা করেন শান্তি রাম চন্দ্র উরাঁও, বিশেষ অতিথি বৃন্দ মোঃ মনিরুজ্জামান হেনা সাবেক সভাপতি ধারাবারিষা ইউনিয়ন বি এন পি, ফজলুল হক সাবেক প্রচার সম্পাদক গুরুদাসপুর উপজেলা বি এন পি, মোঃ রাকিবুর রহমান রাজা, যুবদল নেতা, নাটোর ৪ আসনের মাননীয় সংসদ সদস্য শ্রী শ্রী লক্ষী মন্দিরের জন্য ৩ লক্ষ টাকা অনুদান দেন।

এর পর বিকেল ৫ টার সময় পূর্ব ডুবার পাড়া ও ইমাদার পাড়া গ্রামবাসীর উদ্যোগে মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ কে সংবর্ধনা দেওয়া হয়, এবং ইমাদার পাড়া মসজিদের নতুন গেটের শুভ উদ্বোধন করেন , মাননীয় সংসদ সদস্য আব্দুল আজিজ, উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মোঃ ছরমান আলী, বিশিষ্ট সমাজ সেবক, উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে নাটোর ৪ আসনের মাননীয় সংসদ সদস্য আব্দুল আজিজ কে ক্রের্স দিয়ে সংবর্ধনা দেন মোহাম্মদ সিফাত আলী, ব্যক্তিগত কর্মকর্তা, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, এসময় উপস্থিত ছিলেন গুরুদাসপুর উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা ইঞ্জিনিয়ার নাসিমা হক।

এছাড়াও নাজিরপুর ইউনিয়ন বি এন পির ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা, এময় পূর্ব ডুবার পাড়া ও মাদার পাড়ার মসজিদের উন্নয়কাজের জন্য ৩ লক্ষ টাকা অনুদান দেয়ার ঘোষণা দেন মাননীয় সংসদ সদস্য, এছাড়াও রাস্তা সংস্কারের কথা প্রতিশ্রুতি ব্যক্ত করেন খুব দ্রুত পূর্ব ডুবারপাড়া হতে মাদার পাড়ার সকল মাটির রাস্তা পাকা রাস্তায় উন্নীত হবে এমন প্রতিশ্রুতি ব্যক্ত করেন নাটোর ৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ।