বিএনপির ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৯ মাস আগে

নিজস্ব প্রতিনিধি:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তালিকা প্রকাশ করেন।

মির্জা ফখরুল জানান, আসন্ন নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দিনাজপুর-৩ ও বগুড়া-৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে প্রার্থীর এই তালিকা প্রয়োজনে পরিবর্তন হতে পারে বলে তিনি উল্লেখ করেন।সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সহ-সাংগঠনিক সম্পাদকসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।