আগামী সপ্তাহজুড়ে বড় ভূমিকম্পের আশঙ্কা—জাপানের সতর্কবার্তা

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৭ মাস আগে

নিজস্ব প্রতিনিধি:

জাপানের উত্তর উপকূলে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর দেশটি আগামী এক সপ্তাহ আরও বড় ধরনের ভূমিকম্পের সম্ভাবনার ব্যাপারে সতর্ক করেছে।মঙ্গলবার (৯ ডিসেম্বর) বার্তাসংস্থা আনাদোলুর খবরে বলা হয়, জাপান এই প্রথমবারের মতো মেগা ভূমিকম্পের বিশেষ সতর্কতা জারি করেছে।গত সোমবার রাত ১১টা ১৫ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানার পরই উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়। পরে সর্বোচ্চ সতর্কতা তুলে নিয়ে নিম্ন-স্তরের সতর্কতা বজায় রাখে দেশটির আবহাওয়া বিভাগ।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, জাপানের উত্তরাঞ্চলীয় অমোরি উপকূলের ৫৩ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হয়। মূল ভূমিকম্পের পর আরও দুই দফা ৫ দশমিক ৫ ও ৫ মাত্রার আফটারশক অনুভূত হয়।ভূমিকম্পের পর ইয়াতে ২৭ দশমিক ৫ ইঞ্চি, হোকাইদোতে ১৯ দশমিক ৬ ইঞ্চি এবং অমোরিতে ১৫ দশমিক ৭ ইঞ্চি উচ্চতার ঢেউ সৃষ্টি হয়।শক্তিশালী এই ভূমিকম্পে অন্তত ২৩ জন আহত হয়েছেন। অমোরি অঞ্চলে প্রায় ২ হাজার বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।