নিজস্ব প্রতিনিধি:
আজ রোববার (৭ সেপ্টেম্বর) পৃথিবীর নানা প্রান্তের মতো বাংলাদেশ থেকেও দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এ তথ্য নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।বিজ্ঞপ্তিতে জানানো হয়, আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশ থেকেও খালি চোখে এই গ্রহণ উপভোগ করা যাবে। গ্রহণ শুরু হবে ৭ সেপ্টেম্বর রাত ৯টা ২৮ মিনিটে এবং তা চলবে ৮ সেপ্টেম্বর ভোর পর্যন্ত।
প্রায় ৭ ঘণ্টা ২৭ মিনিট স্থায়ী হবে এই চন্দ্রগ্রহণ।পূর্ণগ্রাস গ্রহণটি ইন্দোনেশিয়ার হিলা দ্বীপ থেকে শুরু হয়ে কেনিয়ার মোম্বাসা বন্দর পর্যন্ত স্পষ্ট দেখা যাবে। এর বাইরেও পূর্ব ও পশ্চিমের কিছু অঞ্চল থেকে আংশিক গ্রহণ দেখা সম্ভব হবে। তবে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকার প্রায় ৯০ শতাংশ এলাকা এবং ক্যারিবীয় অঞ্চলে এটি দৃশ্যমান হবে না।
– সূত্র: বাসস
