ডেস্ক রিপোর্টঃ
১৯/১১/২০২৫ইং তারিখ সকাল ১০টা ৩০ মিনিটের দিকে শেরপুর জেলা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে জরুরি বিভাগে একজন মহিলা রুগী ডাক্তার দেখানোর সময় লাইনে দাঁড়ালে পিছন থেকে চোর ব্যাগ থেকে মোবাইল নিয়ে দৌড় দেয়। এসময়ে জরুরী বিভাগে কর্তব্যরত আনসার সদস্যরা চোরকে দৌড়ে পালানোর সময় হাতেনাতে আটক করে। পরবর্তীতে মোবাইল উদ্ধার করে মালিকের নিকট মোবাইল হস্তান্তর করা হয়।
হাসপাতালে এরকম ঘটনা নিয়মিত ঘটে বলে জানা গেছে। এরকম চুরির ঘটনাসহ আরো অনেক অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ করতে আরো বেশি আনসার সদস্য প্রয়োজন আছে বলে জানান সাধারণ জনগণ। চোরকে হাসপাতাল কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করেছেন আনসার সদস্যরা। পরবর্তীতে তাকে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানা যায়।
