শিবচরের শিরুয়াইল পশ্চিম কাকৈরে ডা*কাতি! প্রধান আসামী গ্রে*প্তার লু*ণ্ঠিত মালামাল উদ্ধার!

লেখক: মোঃ অপি মুন্সী
প্রকাশ: ১ বছর আগে

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরের শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়নের পশ্চিম কাকৈর এলাকায় গভীর রাতে সংঘটিত ডা*কাতির ঘটনায় মামলা রুজু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই অভিযানে নামে শিবচর থানা পুলিশ এবং তারই ধারাবাহিকতায় ফরিদপুরের ভাঙ্গা থানার পুলিশের সহায়তায় প্রধান ডা*কাতকে আটক করেছেন শিবচর থানা পুলিশ টিম। আ*টককৃত ডা*কাতের কাছ থেকে নিম্নোক্ত লু*ণ্ঠিত মালামালও উদ্ধার করা হয়েছে ।