রোযার নিয়ত ও ইফতারের দোয়া

লেখক: আলোক
প্রকাশ: ১ বছর আগে

পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে, ফলে আগামীকাল রবিবার (২ মার্চ) থেকে মুসলমানরা রোজা রাখা শুরু করবেন। পুরো মাসজুড়ে তারা ইবাদত-বন্দেগিতে মশগুল থাকবেন। রমজানের রোজা পালনের ক্ষেত্রে সেহরি ও ইফতার অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ।

ইসলামের বিধান অনুযায়ী, রমজান মাসে সুস্থ ও সক্ষম প্রত্যেক মুসলমানের জন্য রোজা রাখা ফরজ। রোজা রাখার জন্য ফজরের আগে সেহরি খেয়ে নিয়ত করতে হয় এবং সূর্যাস্তের পর ইফতার করে রোজা ভাঙতে হয়। এই সময় দুটিতে নিয়ত ও দোয়া পাঠ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

রোজার নিয়ত (আরবি)

نَوَيْتُ اَنْ اُصُوْمَ غَدًا مِّنْ شَهْرِ رَمْضَانَ الْمُبَارَكِ فَرْضَا لَكَ يَا اللهُ فَتَقَبَّل مِنِّى اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْم

বাংলা উচ্চারণ:

নাওয়াইতু আন আছুমা গাদাম, মিন শাহরি রমাদানাল মুবারাক; ফারদাল্লাকা ইয়া আল্লাহু, ফাতাকাব্বাল মিন্নি ইন্নিকা আনতাস সামিউল আলিম।

নিয়তের অর্থ:

হে আল্লাহ! আমি আগামীকাল তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে পবিত্র রমজানের ফরজ রোজা রাখার নিয়ত করলাম। তুমি আমার এই ইবাদত কবুল করো, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী।

ইফতারের দোয়া (আরবি)

بسم الله اَللَّهُمَّ لَكَ صُمْتُ وَ عَلَى رِزْقِكَ اَفْطَرْتُ

বাংলা উচ্চারণ:

আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া আলা রিযক্বিকা আফতারতু বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।

অর্থ:

হে আল্লাহ! আমি তোমার সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এবং তোমার দেওয়া রিজিক দ্বারা ইফতার করছি।

এই হাদিসটি মুআজ ইবনে জাহরা (রহ.) থেকে বর্ণিত এবং আবু দাউদের হাদিস গ্রন্থে উল্লেখ রয়েছে (হাদিস : ২৩৫৮)।