প্রধান উপদেষ্টার সাথে কাতারের জ্বালানি প্রতিমন্ত্রীর বৈঠক।

লেখক: মোঃ তুষার ইমরান
প্রকাশ: ১ বছর আগে

কাতার সফরে থাকা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে কাতারের জ্বালানি প্রতিমন্ত্রী সাউদ বিন শেরিদা আল কাবি সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার (২২ এপ্রিল) দোহাতে অনুষ্ঠিত আর্থনা সম্মেলনের পাশেই তাদের এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে কাতার থেকে আরও বেশি পরিমাণে এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) আমদানি সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।
প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এই তথ্যটি জানান। প্রধান উপদেষ্টা চার দিনের সফরে সোমবার কাতারের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার তিনি আর্থনা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে একটি প্রবন্ধ উপস্থাপন করেন এবং সম্মেলনের ফাঁকে বিভিন্ন বৈঠকে অংশ নেন।