ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শেরপুর জেলায় আনসার ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

লেখক: তুষার ইমরান
প্রকাশ: ২ years ago

অদ্য ২৬/০২/২৫ খ্রিষ্টাব্দ তারিখে শেরপুর জেলা শিল্পকলা একাডেমিতে জেলা সমাবেশ- ২০২৫ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আবদুল আউয়াল, বিভিএম, পিভিএমএস, সম্মানিত রেঞ্জ কমান্ডার, ময়মনসিংহ রেঞ্জ মহোদয়।


উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন জনাব তরফদার মাহমুদুর রহমান, জেলা প্রশাসক, শেরপুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক, শেরপুর আনসার ব্যাটালিয়ন, পরিচালক, ময়মনসিংহ রেন্জ, জেলা কমান্ড্যান্ট, ময়মনসিংহ, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা নির্বাচন কর্মকর্তা, সিভিল সার্জন, জেলা একাউন্টস অফিসার, আনসার ভিডিপি ব্যাংক ম্যানেজার এবং আরো অনেক দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সকাল ১০৩০ ঘটিকায় পায়রা ও বেলুন-ফেস্টুন উড়িয়ে সমাবেশের উদ্বোধন করেন সম্মানিত রেঞ্জ কমান্ডার মহোদয়। প্রামাণ্যচিত্র প্রদর্শন এর পর জেলা কমান্ড্যান্ট তার স্বাগত বক্তব্যে প্রদান করেন । উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের গত এক বছরের কার্যক্রমের উপর প্রতিবেদন পাঠ করার পর ভিডিপি সদস্যদের মধ্য থেকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণ গ্রহণ করে স্বাবলম্বী একজন সদস্য বক্তব্য প্রদান করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বাংলাদেশ আনসার ও ভিডিপি সদস্যদের কার্যক্রম এবং চলমান বিভিন্ন কর্মসূচি উপস্থিত সকলের সামনে তুলে ধরেন। বর্তমানে বাহিনীর উন্নয়নে সম্মানিত মহাপরিচালক মহাদয়ের উন্নয়ন কার্যক্রম এবং গৃহীত উদ্যোগসমূহ তুলে ধরেন। একইসাথে তিনি মহাপরিচালক মহাদয়কে ধন্যবাদ জ্ঞাপন করেন। দেশের আর্থ-সামাজিক এবং শান্তি শৃংখলা রক্ষায় উপস্থিত আনসার ভিডিপি সদস্যদের অবদানের ভূয়সী প্রশংসা করেন। তৃণমূল পর্যায়ে আনসার ভিডিপি সদস্য-সদস্যাদেরকে নিজেদের আত্মউন্নয়নের মাধ্যমে আর্থিকভাবে স্বাবলম্বী হতে এবং আইন-শৃংখলার উন্নয়নে সুসংগঠিতভাবে কাজ করতে তিনি উদ্বুদ্ধ এবং অনুপ্রাণিত করেন।

সবশেষে কৃতিত্বপূর্ণ কাজের জন্য বিভিন্ন ভিডিপি সদস্য সদস্যাদের মধ্য থেকে ৯০ জন আনসার- ভিডিপি সদস্য- সদস্যাকে পুরস্কার প্রদান করা হয়।