মাইলস্টোনে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত অন্তত তিনজন।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিনিধি:

আজ দুপুর ২টা ১৫ মিনিটের দিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইট-পাটকেল ছোড়াছুড়ির ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে বিবিসির সংবাদদাতা মুকিমুল আহসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ ঘটনায় অন্তত তিনজনের মাথা ফেটে গেছে। আহতদের হাসপাতালে নেওয়া হচ্ছে।

সরকারের শিক্ষা ও আইন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিবসহ পুরো প্রেস উইং দুই ঘণ্টারও বেশি সময় ধরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন।

এমন পরিস্থিতিতে নিরাপত্তার কথা বিবেচনা করে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।