শান্তিগঞ্জে পুলিশ ও সেনা বাহিনীর যৌথ অভিযানে ৬৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, নগদ টাকা সহ গ্রেফতার ১।

লেখক: তালুকদার নাঈম
প্রকাশ: ১ বছর আগে

সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের বুড়ুমপুর গ্রামে থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৬৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ১ লক্ষ ৭৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হলেও আরেকজন পালিয়ে যায়।গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার (১৩ জুন) ভোররাতে শান্তিগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ আকরাম আলীর দিকনির্দেশনায় শান্তিগঞ্জ থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ টিম বুড়ুমপুর গ্রামে এ অভিযান পরিচালনা করে।অভিযানে ইয়াবা ব্যবসায়ী ফারুক আহমদ (৪০), পিতা-মৃত নুর উদ্দিন, মাতা-হাওয়ারুন নেসা, গ্রাম-লোহারমন, ইউনিয়ন-খলাছড়া, থানা-জকিগঞ্জ, জেলা-সিলেট (বর্তমান ঠিকানা বুড়ুমপুর, দরগাপাশা ইউনিয়ন, শান্তিগঞ্জ) –কে গ্রেফতার করা হয়।তার পরিহিত প্যান্টের পকেট থেকে ১৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।পরবর্তীতে তার দেওয়া তথ্য অনুযায়ী একই গ্রামের অপর মাদক ব্যবসায়ী ফারুক মিয়া (৩৮), পিতা-মৃত সফর আলী –এর বাড়িতে অভিযান চালালে সে পালিয়ে যায়। তবে তার ঘরের আলমিরা থেকে ৫১০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১ লক্ষ ৭৮ হাজার টাকা উদ্ধার করা হয়।উদ্ধারকৃত ইয়াবার মোট বাজারমূল্য আনুমানিক ১ লক্ষ ৫৩ হাজার টাকা।এ ঘটনায় শান্তিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আকরাম আলী বলেন,“মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে। শান্তিগঞ্জ থানা পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সহযোগিতায় এ ধরণের অভিযান আরও জোরদার করা হবে।”