মঠবাড়িয়া প্রতিনিধিঃ
মঠবাড়িয়ায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন: এক লাখ টাকা জরিমানাপিরোজপুরের মঠবাড়িয়া অঞ্চলে অবৈধ ইটভাটা পরিচালনার অভিযোগে মেসার্স মক্কা ব্রিক্সের মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এই সময় প্রস্তুত করা কাঁচা ইট বুলডোজারের মাধ্যমে গুঁড়িয়ে দেয়া হয়।
বুধবার (১৩ জানুয়ারি) বিকেলে, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মঠবাড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাইসুল ইসলাম সাপলেজা ইউনিয়নের ভাইজোড়া গ্রামে বলেশ্বর নদীর তীরে এ অভিযান পরিচালনা করেন।নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাইসুল ইসলাম জানিয়েছেন, অবৈধ ইটভাটা পরিচালনার অভিযোগে ভাটা মালিক মোঃ ইউসুফ মুন্সি এর বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ অনুযায়ী ১ লক্ষ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে, এবং অবৈধভাবে প্রস্তুত করা ইটগুলো গুঁড়িয়ে দেয়া হয়েছে। এই অভিযান জনস্বার্থে ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
