চাঁচকৈড় মধ্যমপাড়া অগ্নিকাণ্ডে কাঠফাঁড়াই মিল পুড়ে ছাই।

লেখক: এস এম পারভেজ তালুকদার
প্রকাশ: ৮ ঘন্টা আগে

গুরুদাসপুর উপজেলা প্রতিনিধি:

নাটোরের গুরুদাসপুর উপজেলা চাঁচকৈড় পৌর সদরের ৭ নং ওয়ার্ডে গত রাত আনুমানিক ২ টা ৩০ মিনিটে মোঃ আবুল কালাম আজাদের, বড় ছেলে মোঃ জুয়েল ইসলামের, নিজ অর্থায়নে প্রতিষ্ঠিত কাঠ ফাড়াই মিল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

জুয়েল বলেন আমি স্ট্রোকের রোগী আমি অসুস্থ হওয়ার পর এই মিল টি দিয়ে আমাদের পরিবার চলে এমন অবস্থায় আমি পথে বসে গেলাম আমি নিঃস্ব হয়ে গেছি, তাই আমি আমাদের এম পি আব্দুল আজিজ এর কাছে ও আমাদের গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার কাছে সহযোগিতা প্রার্থনা করছি, আরবএই কাটফাড়াই মিলে সঙ্গে অনেক শ্রমিক কর্মরত ছিল। আর তারাও কর্মহীন হয়ে গেল, তাদের পরিবার কি করে চলবে, এটা ভেবেই খুব কষ্ট হচ্ছে। আমি অসুস্থ মানুষ তাই সকলে কাছে দোয়া চাই।