বিপিএলের ১২তম আসরে দল গঠনের জন্য এবার ১০টি ফ্র্যাঞ্চাইজি আবেদন করেছে, তবে এবারও নেই ফরচুন বরিশাল।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৯ মাস আগে

নিজস্ব প্রতিনিধি :

ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। তার আগে আজ (মঙ্গলবার) শেষ হয়েছে ফ্র্যাঞ্চাইজি মালিকানা চেয়ে আবেদন করার নির্ধারিত সময়।

এর আগের দিন পর্যন্ত আবেদন করেছিল মাত্র দুটি দল — ঢাকা ক্যাপিটালসকুমিল্লা ফাইটার্স। তবে শেষদিনে আবেদন জমা দিয়েছে আরও কয়েকটি দল — সিলেট, খুলনা, রংপুর, চট্টগ্রাম, রাজশাহী ও নোয়াখালী

এর মধ্যে পুরনো মালিকানা ধরে রাখছে খুলনা টাইগার্সরংপুর রাইডার্স
এছাড়া শেষ সময়ে দল গঠনের জন্য আবেদন করেছেন চিটাগং কিংসের মালিক সামির কাদের চৌধুরী
তবে ফরচুন বরিশাল থেকে এবার কেউ আবেদন করেননি।

👉 ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকানার তালিকা:

  • ঢাকা ক্যাপিটালস – রিমাক হারল্যান
  • কুমিল্লা ফাইটার্স – এসএস গ্রুপ
  • চিটাগং কিংস – এসকিউ স্পোর্টস
  • খুলনা টাইগার্স – মাইন্ড ট্রি গ্রুপ
  • রংপুর রাইডার্স – বসুন্ধরা গ্রুপ
  • রাজশাহী কিংস – দেশ ট্রাভেলস
  • রাজশাহী – নাবিল গ্রুপ
  • নোয়াখালী – বাংলামার্ক
  • বরিশাল – আকাশবাড়ী হলিডেজ
  • সিলেট স্ট্রাইকার্স – জেএম স্পোর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট