পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের একাদশে তিনটি পরিবর্তন চান ভারতীয় সাবেক উইকেটরক্ষক দিনেশ কার্তিক।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১ মাস আগে

নিজস্ব প্রতিনিধি:

সুপার ফোরে ভারতের কাছে হারের পর পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য ‘ডু অর ডাই’ হয়ে দাঁড়িয়েছে। দুই দলই দুই ম্যাচে এক জয় ও এক হারে ২ পয়েন্ট সমান, তাই এই ম্যাচের বিজয়ী দল ২৮ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে এশিয়া কাপ ফাইনালে খেলবে।ভারতের সাবেক ধারাভাষ্যকার হার্শা ভোগলে বলেন, টাইগারদের পাকিস্তানকে হারানোর ওপর বিশ্বাস রাখতে হবে। ভারতের বিপক্ষে ওপেনার সাইফ হাসান ছাড়া অন্য কোনো ব্যাটার ভালো করতে পারেননি।

৬৯ রানের ইনিংস খেলেছেন সাইফ, তবে তাকে সঙ্গ দিতে পারেননি অন্যরা। হার্শা সাইফের পারফরম্যান্সকে পাকিস্তান ম্যাচের জন্য প্লাস পয়েন্ট হিসেবে দেখছেন।ভারতের বিপক্ষে তাসকিন আহমেদ দলে ছিল না। হার্শা আশা করছেন, যদি তিনি ফিট থাকেন, তাহলে পাকিস্তান ম্যাচে তাসকিনকে একাদশে দেখা যাবে। এছাড়া লোয়ার অর্ডারের ব্যাটিং নিয়ে কিছুটা সংশয়ও প্রকাশ করেছেন, কারণ জাকের আলী ও শামীম পাটোয়ারিরা এখনো বড় কিছু করতে পারেননি।

হার্শা বলেন, “শেষ দিকে বাংলাদেশের ব্যাটিং দ্রুত শেষ হয়ে যাচ্ছে।৭, ৮ ও ৯ নম্বরে যারা ব্যাট করছে তাদের থেকে ফল পাচ্ছি না। মাঝের অর্ডারে এমন একজন দরকার যিনি পুরো ইনিংস কন্ট্রোল করতে পারবেন। পাকিস্তান ম্যাচে আমার নজর থাকবে সাইফের উপর।”কার্তিকও পাকিস্তান ম্যাচে তাসকিনকে দলে দেখতে চান, সঙ্গে লিটন দাসকেও। তিনি লিটনের সুস্থতা কামনা করছেন কারণ বাংলাদেশকে পেস বোলিংয়ে সাহায্য করতে হবে।

এছাড়া শেখ মেহেদীকেও তিনি দলে আশা করছেন, বিশেষ করে পাকিস্তানের বাঁহাতি ব্যাটারদের মোকাবেলায়।কার্তিক বলেন, “পাকিস্তানের কিছু ব্যাটার রান পাচ্ছে, বোলিং শক্তিশালী। আমি পাকিস্তানকে এগিয়ে রাখব, তবে বাংলাদেশের জন্য সাইফ, লিটন ও তাসকিন গুরুত্বপূর্ণ।”