নুরের শারীরিক অবস্থার হালনাগাদ দিলো ঢামেক।

লেখক: Tushar Imran
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিনিধি:

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে। সবকিছু স্বাভাবিক থাকলে আগামী এক সপ্তাহের মধ্যেই তাকে ছাড়পত্র দেওয়া সম্ভব হতে পারে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

রোববার (৩১ আগস্ট) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। আসাদুজ্জামান বলেন, নুরের নাক ও চোয়ালের হাড় ভাঙা, চোখে আঘাত এবং মস্তিষ্কে রক্তক্ষরণসহ চার ধরনের জটিলতা রয়েছে।তবে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে নিয়মিত চিকিৎসা চলছে এবং তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় শিগগিরই আইসিইউ থেকে সাধারণ ওয়ার্ডে নেওয়া হবে।

তিনি আরও জানান, ধীরে ধীরে নুরের ভাঙা হাড় জোড়া লাগছে এবং মস্তিষ্কের রক্তক্ষরণও নিয়ন্ত্রণে আসছে।ফলে আশা করা হচ্ছে, এক সপ্তাহের মধ্যে তাকে ছাড়পত্র দেওয়া যাবে।উল্লেখ্য, গত শুক্রবার রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে নুরসহ কয়েকজন গুরুতর আহত হন। প্রথমে তাকে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হলেও পরে উন্নত চিকিৎসার জন্য ঢামেকে স্থানান্তর করা হয়।