নাজিরপুর ইউনিয়ন পরিষদে জি আর চাউল বিতরণের শুভ উদ্বোধন করেন মোঃ মাহামুদুজ্জামান সোহাগ।

লেখক: এস এম পারভেজ তালুকদার
প্রকাশ: ২২ ঘন্টা আগে

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:

নাটোরের গুরুদাসপুর ১নং নাজিরপুর ইউনিয়নে নাটোর ৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ এর বরাদ্দকৃত জি আর ৫ মেট্রিক টন চাউল বিতরণ শুভ উদ্বোধন করেন, গুরুদাসপুর উপজেলা বিএনপির সাবেক সহ সাধারন সম্পাদক মোঃ মাহামুদুজ্জামান সোহাগ।

আজ ৬ আগষ্ট মুঙ্গলবার সকাল ১১ টার সময় নাজিরপুর ইউনিয়ন পরিসদে এই চাউল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অত্র পরিসদের সচিব মোঃ জালাল উদ্দিন। এছারাও উপস্থিত ছিলেন, মোঃ মিলন মাহমুদ , গুরুদাসপুর পৌর বি এন পি সদস্য, মোঃ আরিফুল ইসলাম রবিউল, সদস্য সচিব গুরুদাসপুর উপজেলা ছাত্রদল, মোঃ আকরাম হোসেন, যুগ্ম আহ্বায়ক গুরুদাসপুর উপজেলা ছাত্রদল, মোঃ জিয়াউল হক জিয়া, সদস্য গুরুদাসপুর উপজেলা যুবদল, মোঃ ইস্তিয়াক শান্ত রকি।

আরও উপস্থিত ছিলেন সভাপতি গুরুদাসপুর বস্ত্র মালিক সমিতি, মোঃ শাকিল আহামেদ, সদস্য সচিব গুরুদাসপুর পৌর ছাত্রদল, রাজু আহম্মেদ, সভাপতি, খুবজীপুর ইউনিয়ন যুবদল, নাজিরপুর ইউনিয়ন ছাত্র দলের সভাপতি মোঃ হামিদুর ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম সহ বি এন পির বিভিন্ন পর্যায়ের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং অত্র পরিসদের কর্মচারী কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন ।নাজিরপুর ইউনিয়নের ৩৩৪ জন হত দরিদ্র মানুষের মাঝে এই চাউল বিতরণ করা হয় ।