নিজস্ব প্রতিনিধি:
নতুন হামলার আশঙ্কায় তেহরানের বাসিন্দারা শহর ছেড়ে পালাচ্ছেন। এর ফলে শহরজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।এর আগে, তেহরানের তেল পাম্পগুলোতেও ব্যাপক ভিড় দেখা যায়, যেখানে সাধারণ মানুষকে তেল ভরার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছে। গত কয়েক দিনে বহু মানুষ শহর ছেড়ে অন্য কোথাও চলে গেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব ঘটনার অসংখ্য ভিডিও এবং ছবি ছড়িয়ে পড়েছে।
এমন পরিস্থিতিতে চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যদিও ইরানের কর্মকর্তারা সাধারণ নাগরিকদের আতঙ্কিত না হতে অনুরোধ জানিয়েছেন, সোমবার ইসরায়েল তেহরানের যে অংশে হামলা চালাবে বলে ঘোষণা দিয়েছে, সেখানে তিন লাখেরও বেশি মানুষ বসবাস করে। ইসরায়েল দ্রুত সময়ের মধ্যে তাদের এলাকা ছাড়তে বলায় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক দেখা যাচ্ছে।
