দিরাইয়ে বিএনপির ওয়ার্ড কমিটি গঠনে অনিয়ম ।

লেখক: নাঈম তালুকদার
প্রকাশ: ১ বছর আগে

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের ০১নং ওয়ার্ড বিএনপির কমিটি গঠনে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রকৃত বিএনপি কর্মীদের বাদ দিয়ে আওয়ামীলীগের দূসরদের দ্বারা কমিটি গঠন হওয়ায় ৬নং করিমপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির নিকট লিখিত অভিযোগ দায়ের করেন ০১ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খলিল মিয়া।

অভিযোগ থেকে জানা যায়, আমি করিমপুর ০১ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করি। দায়িত্ব পালন কালে আওয়ামী সরকারের দমণ পীড়ন ও হামলা মামলার শিকার হয়েছি। এছাড়াও বিএনপির সকল মিটিং মিছিলে সক্রিয় ভূমিকা পালন করি। বর্তমানে আমাদের ০১নং ওয়ার্ড বিএনপির কমিটি গঠনের লক্ষ্যে সভা অনুষ্ঠিত হলে উক্ত সভায় আওয়ামীলীগের দূসর কমরু মিয়া’কে সাধারণ সম্পাদক হিসেবে নাম উত্থাপিত হয়।

এ নিয়ে প্রকৃত বিএনপি কর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। অথচ সে আমাদের দলের দুঃসময়ে বিএনপির কোন মিছিল মিটিংয়ে ছিলেন না। উল্টো ফাসিবাদ সরকারের মনোনীত প্রার্থী সাবেক আইজিপির ভাই আল আমিন চৌধুরীর নৌকা মার্কায় ভোট আদায় করতে মরিয়া উঠেন৷ তিনি ফ্যাসিবাদ সরকারের পক্ষে কাজ করে ক্লান্ত হননি। তিনি নৌকা মার্কাকে বিজয়ী করতে দিরাই -শাল্লার বিভিন্ন অঞ্চলে আওয়ামীলীগের সভা সমাবেশে উপস্থিত থাকতেন।

এমনকি বিগত ষোলটি বছর আওয়ামীলীগের নেতাদের সাথে মিলেমিশে তিনি আওয়ামীলীগের হাতকে শক্তিশালী করেন৷ অভিযোগ কারী খলিল মিয়া বলেন, আমি বিগত ষোলটি বছর আওয়ামীলীগের হামলা মামলার শিকার হয়েছি। ১নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদকের পদ সহ বিএনপির পদে দায়িত্ব পালন করেছি।

দলের জন্য খেয়ে না খেয়ে কাজ করেছি। বিগত ফ্যাসিবাদ সরকারের আমলে অনেক লাঞ্চিত হয়েছি। পরিতাপের বিষয় আমাদের মতো প্রকৃত কর্মীদের বাদ দিয়ে আওয়ামিলীগের দূসর দিয়ে কমিটি গঠন করা হয়, এটা আসলেই আমাদের জন্য লজ্জ্বার। করিমপুর ইউনিয়ন আহবায়ক কমিটির প্রতি আমার করজোড়ে নিবেদন, যে কোন আওয়ামীলীগের কর্মী যাতে বিএনপির কমিটিতে স্থান না পায়।