ডাকসু নির্বাচনে সম্পাদকীয় পদে শিবিরের বড় জয়।

লেখক: নিজস্ব প্রতিবেদক।
প্রকাশ: ১২ মাস আগে

নিজস্ব প্রতিনিধি:

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সম্পাদকীয় ১২টি পদের মধ্যে ৯টিতে জয় পেয়েছে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। বাকি ৩টি পদে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।ডাকসুর মোট ২৮টি পদের মধ্যে সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস), সহসাধারণ সম্পাদক (এজিএস)সহ সম্পাদকীয় পদ রয়েছে ১২টি এবং সদস্য পদ ১৩টি।

সদস্য পদগুলোর ফলাফল প্রকাশ এখনো সম্পূর্ণ হয়নি।বিজয়ীদের তালিকাসহ:

সভাপতি (ভিপি): আবু সাদিক কায়েম।

সাধারণ সম্পাদক (জিএস): এস এম ফরহাদ।

সহসাধারণ সম্পাদক (এজিএস): মুহা. মহিউদ্দীন খান।

মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক: ফাতেমা তাসনিম জুমা।

বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: ইকবাল হায়দার।

কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক: উম্মে ছালমা।

আন্তর্জাতিক সম্পাদক: জসীমউদ্দিন খান।

সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ (স্বতন্ত্র)।

গবেষণা ও প্রকাশনা সম্পাদক: সানজিদা আহমেদ তন্বি (স্বতন্ত্র)

ক্রীড়া সম্পাদক: আরমান হোসেন।

ছাত্র পরিবহন সম্পাদক: আসিফ আব্দুল্লাহ।

সমাজসেবা সম্পাদক: যুবাইর বিন নেছারী (স্বতন্ত্র)।

ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক: মাজহারুল ইসলাম।

স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক: এম এম আল মিনহাজমানবাধিকার ও আইন সম্পাদক: মো. জাকারিয়া।