পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ বাংলাদেশে সফরের অংশ হিসেবে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং এতে বাংলাদেশ ও পাকিস্তানের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
সাক্ষাতে দুই দেশের মধ্যকার ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করে ভবিষ্যতে তা আরও সুদৃঢ় করার বিষয়ে মতবিনিময় করা হয়।
এ সময় জামায়াতের শীর্ষস্থানীয় কয়েকজন নেতা উপস্থিত ছিলেন, পাশাপাশি পাকিস্তান হাইকমিশনের কয়েকজন কর্মকর্তাও অংশ নেন।
