গুরুদাসপুর উপজেলা প্রতিনিধি:
আজ ২৭/১১/২৫ ইং রোজ শুক্রবার সন্ধ্যা ৭ ঘটিকার সময় চাপিলা ইউনিয়ন সাবেক সভাপতি হাজী রেজাউল করিমের নেতৃত্বে ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের উদ্যোগে সংগঠনের উদ্যোগে আগামী এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তা বাদীদল বি এন পির মনোনীত প্রার্থী নাটোর ৪ আসনের ধানের শীষের কান্ডারী নাটোর জেলা বি এন পির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ কে ধানের শীষ প্রতীকের ভোট দিয়ে বিজয়ী করার জন্য। চাপিলা ইউনিয়নের মহারাজপুর মুক্ত বাজারে নির্বাচন কে সামনে রেখে নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা বি এন পির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ, উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব মোঃ তাবারকউলা বিএসসি, সাবেক সভাপতি, চাপিলা ইউনিয়ন বি এন পি, মোহাম্মদ আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক, গুরুদাসপুর উপজেলা বি এন পি, এছাড়াও হাজী রেজাউল করিম, সাবেক সভাপতি, চাপিলা ইউনিয়ন বি এন পি, মোঃ জাফর ইকবাল নয়ন,সাবেক সাধারণ সম্পাদক, চাপিলা ইউনিয়ন বি এন পি, মোঃ শামীম আহম্মেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক, চাপিলা ইউনিয়ন বি এন পি, মোঃ রাকিবুল রহমান রাজা, যুগ্ম আহ্বায়ক, নাজিরপুর ইউনিয়ন যুবদল, মোছাঃ রোকসানা আক্তার লিপি, সাবেক ভাইস চেয়ারম্যান গুরুদাসপুর উপজেলা পরিষদ, আরিফুল ইসলাম সভাপতি, চাপিলা ইউনিয়ন যুবদল, এছাড়াও চাপিলা ইউনিয়ন বি এন পির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী উপস্থিত ছিলেন।
