গুরুদাসপুরে পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী আলহাজ্ব মোঃ দুলাল সরকারের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত।

লেখক: এস এম পারভেজ তালুকদার
প্রকাশ: ১৪ ঘন্টা আগে

গুরুদাসপুর উপজেলা প্রতিনিধি:

আজ ৩০শে আগস্ট রোজ রবিবার রাত্রি ৮ ঘটিকায় চাঁচকৈড় খলিফাপাড়া শিমুলতলা মোড়ে, আসন্ন গুরুদাসপুর পৌর সভা নির্বাচনকে সামনে রেখে চাঁচকৈড় খলিফাপাড়া মহল্লার জনগণ কে নিয়ে পথসভা অনুষ্ঠিত হয়।

উক্ত পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ আমজাদ হোসেন , সদস্য সচিব গুরুদাসপুর উপজেলা বি এন পি, ও সাবেক পৌর চেয়ারম্যান গুরুদাসপুর পৌরসভা। বিশেষ অতিথি আগামী পৌর সভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী, সামাজ সেবক, তরুণ নেতৃত্ব গুরুদাসপুর পৌর বি এন পির আহবায়ক আলহাজ্ব মোঃ দুলাল সরকার, উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব মোঃ নবীর উদ্দিন মৃধা।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোঃ আবু সাঈদ সুফি, সদস্য সচিব গুরুদাসপুর পৌর বি এন পি, এছাড়াও উপস্থিত ছিলেন মাসুদ রানা প্রামানিক চেয়ারম্যান পদপ্রার্থী, গুরুদাসপুর উপজেলা পরিষদ। আহবায়ক (ভা:), গুরুদাসপুর উপজেলা ছাত্রদল। যুগ্ম আহবায়ক, সরকারি বাঙলা কলেজ ছাত্রদল, (ঢাকা)। উক্ত পথসভা সঞ্চালনা করেন, আব্দুল আলিম প্রামানিক সদস্য, সরকারি বাঙলা কলেজ ছাত্রদল (ঢাকা)। সভাপতি ম্যানেজিং কমিটি, খলিফাপাড়া রেজাউল করিম দাখিল মাদ্রাসা।

মোঃ হারুন অর রশিদ, সদস্য গুরুদাসপুর উপজেলা বি এন পি,মোঃ শামিম আহমেদ, আহবায়ক গুরুদাসপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল, উক্ত পথসভায় দুলাল সরকার, বলেন আগামী পৌর সভার উন্নয়নের জন্য আপনাদের দোয়া ও সমর্থন নিয়ে এই অবহেলিত গুরুদাসপুর পৌরসভা কে আমি একটি মডেল পৌর সভা গড়তে চাই, এর জন্য আপনারা সবাই মিলে আমাকে আপনাদের সন্তান মনে করবেন এবং সন্তান কে বিজয়ী করার জন্য সবাই মিলেমিশে নির্বাচনী বইতরনি পার করতে হবে। এর জন্য আপনাদের সহযোগিতা সমর্থন ও ভোট প্রার্থনা করছি , একটি বার আপনারা আপনাদের সেবা করার সুযোগ করে দিবেন এই আপনাদের কাছে আমি এই সহযোগিতা কামনা করি।