জেলা প্রতিনিধি বাগেরহাট:
বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের নবগঠিত কমিটির আহবায়ক নির্বাচিত হয়েছেন রামপালের কৃতি সন্তান নাজমুল হোসাইন বাবু। তিনি বাগেরহাট জেলা ছাত্রদলের সোনালী অতীতের সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং বর্তমানে রামপাল উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়কের দায়িত্ব পালন করছেন।দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও ত্যাগী নেতৃত্বের কারণে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাকে এই দায়িত্ব অর্পণ করেছেন।
সংগঠনের নেতাকর্মীরা মনে করছেন, তার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম আরও শক্তিশালী ও গতিশীল ভূমিকা পালন করবে।আহবায়ক নির্বাচিত হওয়ার পর নাজমুল হোসাইন বাবু বলেন, “এ দায়িত্ব আমার জন্য গৌরবের, আবার একইসঙ্গে বিশাল দায়িত্বও। আমি সংগঠনের সকল নেতাকর্মীকে সঙ্গে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে কাজ করে যাব।
”এছাড়াও তিনি দলের সকল স্তরের নেতাকর্মীর সহযোগিতা কামনা করেন এবং দলকে সুসংগঠিত করে সামনে এগিয়ে নেবার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নাজমুল হোসাইন বাবুর এই নির্বাচিত হওয়াকে স্বাগত জানিয়ে রামপাল উপজেলা ও বাগেরহাট জেলার নেতাকর্মীরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
