গুরুদাসপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত।

লেখক: এস এম পারভেজ তালুকদার
প্রকাশ: ৯ ঘন্টা আগে

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:

‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের গুরুদাসপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে র‍্যালি, দুর্যোগ মোকাবিলার মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আব্দুল আজিজ এর অনুপস্থিতিতে তার কনিষ্ঠ পুত্র উপজেলা বিএনপির সাবেক সহ সাধারন সম্পাদক মোঃ মাহামুদুজ্জামান সোহাগ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ।দিবসটি উপলক্ষে আয়োজিত র‍্যালিতে দুর্যোগের ঝুঁকি হ্রাস, জানমালের ক্ষয়ক্ষতি কমানো এবং দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। পরে দুর্যোগকালীন পরিস্থিতিতে করণীয় সম্পর্কে বাস্তবধর্মী মহড়া প্রদর্শন করা হয়। মহড়ার মাধ্যমে দুর্যোগের সময় কীভাবে দ্রুত ও নিরাপদে পরিস্থিতি মোকাবিলা করা যায়, সে বিষয়ে ধারণা দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভুমি) আসাদুল ইসলাম, প্রকৌশলী, মিলন মিয়া, সহকারী প্রকৌশলী সাইদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আক্তার, উপজেলা দুর্যোগ ও ব্যবস্থাপনা কর্মকর্তা আমিনুর রশিদ, মোঃ ইসরাফিল শেখ, সিনিয়র সদস্য, গুরুদাসপুর উপজেলা যুবদল, মো. সেলিম শাহ, সাবেক ছাত্রদল নেতা সহ উপজেলা পরিষদের কর্মচারী, ফায়ার সার্ভিসের কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।