আলমডাঙ্গায় ১৬ পিস ট্যাপেন্টাডলসহ এক যুবক আটক।

লেখক: খাইরুল ইসলাম
প্রকাশ: ১ বছর আগে

আলমডাঙ্গা প্রতিনিধি:

আলমডাঙ্গা উপজেলার নতিডাঙ্গা (বাজার) গ্রামে মাদকবিরোধী অভিযানে ১৬ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মারুফ হোসেন রাব্বি (২৪) নামে এক যুবককে হাতেনাতে আটক করেছে পুলিশ। রাব্বি ওই গ্রামের আব্দুল আলীম বাবলু ওরফে পল্লী চিকিৎসক বাবলুর ছেলে।গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে আলমডাঙ্গা থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নতিডাঙ্গা বাজারের মা ডেন্টাল কেয়ারের সামনে থেকে রাব্বিকে আটক করে।

অভিযানে নেতৃত্ব দেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মু: মাসুদুর রহমান পিপিএম-এর নির্দেশনায় এসআই (নিঃ) মোঃ আলমগীর কবীর এবং মুন্সিগঞ্জ পুলিশ ক্যাম্পের ফোর্সসহ একটি টিম।আটকের সময় রাব্বির দেহ তল্লাশি করে তার কাছ থেকে ১৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দ তালিকা প্রস্তুত করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং পরবর্তীতে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আলমডাঙ্গা থানার ওসি মু: মাসুদুর রহমান পিপিএম জানান, “মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অনুযায়ী এই ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।”উল্লেখ্য, ওসি মোঃ মাসুদুর রহমান পিপিএম রাষ্ট্রীয়ভাবে বিপিএম (সেবা) পদকে ভূষিত হয়েছেন। তার নেতৃত্বে আলমডাঙ্গা থানা মাদক, চুরি, হত্যা এবং গুরুত্বপূর্ণ মামলার আসামিদের গ্রেপ্তারে ধারাবাহিক সাফল্য অর্জন করে চুয়াডাঙ্গা জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে পরিচিতি লাভ করেছে। তিনি স্থানীয় জনগণের নিকট সাহসী ও সফল পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিতি অর্জন করেছেন ।