বিশ্বকাপে খেলবে না পাকিস্তানও, অপেক্ষা সরকারের নির্দেশের।

লেখক: ডেস্ক রিপোর্টার
প্রকাশ: ৬ মাস আগে

আন্তর্জাতিক ডেস্ক:

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে বাদ দেওয়া হয়েছে। এ ঘোষণা আসার পর প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হয়েছে। বিশ্বকাপে তাদের অংশগ্রহণের সুযোগ করে দেওয়া উচিত ছিল বলে মন্তব্য করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান ও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি।

শনিবার (২৪ জানুয়ারি) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।মহসিন বললেন, ‘বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হয়েছে। আমি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বোর্ড সভাতেও একই কথা বলেছি। আপনার দ্বিমুখী নীতি থাকতে পারে না, যেখানে একটি দেশ যখন খুশি যে কোনো সিদ্ধান্ত নিতে পারে এবং অন্য একটি দেশের ক্ষেত্রে তার সম্পূর্ণ উল্টোটা করা হয়।’