মঠবাড়িয়ায় অর্ধশত আ.লীগ নেতাকর্মীর বিএনপিতে যোগদান।

লেখক: এজাজ চৌধূরী
প্রকাশ: ৬ মাস আগে

মঠবাড়িয়া প্রতিনিধিঃ

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নে অর্ধশত আওয়ামী যুব লীগের নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। রবিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় মিরুখালী ইউনিয়ন যুবদল কর্তৃক আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলের অনুষ্ঠানে অংশগ্রহণ করে আওয়ামী যুব লীগের এ নেতাকর্মীরা বিএনপিতে যোগদান করেন।যোগদানকৃত নেতাকর্মীদের মধ্যে রয়েছে- ছোট শৌলা এলাকার যুবলীগের কর্মী মাসুম খান,নাসির হাওলাদার, রাজ্জাক হাওলাদার,ছগির সিকদার, বড় শৌলা এলাকার প্রিন্স মোল্লা,খোকন হাওলাদার, বিজন হালদার,রফিক সিকদার,কালাম হাওলাদার ও শামীম আহসান প্রমুখ।

এছাড়া যুবসংহতির একাধিক নেতাকর্মীরাও দোয়া মাহফিলের এ অনুষ্ঠানে এসে বিএনপিতে যোগদান করেন।অনুষ্ঠানে পিরোজপুর জেলা বিএনপির সাবেক বিশেষ সম্পাদক, মঠবাড়িয়া পৌর বিএনপির সাবেক সভাপতি, পিরোজপুর-৩ মঠবাড়িয়া সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আলহাজ্ব কেএম হুমায়ুন কবীর,মঠবাড়িয়া উপজেলা বিএনপির অন্যতম সদস্য শোয়েব শামস শওকত এবং উপজেলা যুবদলের সসদ্য সচিব মোঃ রিয়াজুল ইসলাম সহ স্থানীয় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।