হোসেনপুরে লেপ-তোশক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ।

লেখক: মোঃ খায়রুল ফকির
প্রকাশ: ১ বছর আগে

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :

কিশোরগঞ্জের হোসেনপুরে গোলাম মোস্তফা (৬২) নামে এক ব্যবসায়ীর লাশ তার নিজ দোকান থেকে পুলিশ উদ্ধার করেছে। বাজারের ঔষধ ব্যবসায়ী বুলবুল ডাক্তার ও স্হানীয় সাংবাদিক সামছুল হক জানান, মৃত মোস্তফা একজন লেপ-তোশক ব্যবসায়ী ছিলেন। তিনি প্রতিদিন রাতে নিজ দোকানেই ঘুমাতেন। (২২ এপ্রিল) মঙ্গলবার প্রতিদিনের মত সকালে দোকান না খোলার কারনে আশপাশের ব্যবসায়ীরা তার মোবাইল ফোনে কল দিলেও সেটি দোকানের ভিতর বাজতে থাকলেও তিনি ফোন রিসিব করছেন না। এতে করে বাজারের ব্যবসায়ীদের মধ্যে সন্দেহ হলে তাৎক্ষণিক ব্যবসায়ী মোস্তফার পরিবার ও হোসেনপুর থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে বাজারের ব্যবসায়ী ও তার পরিবারের লোকজন নিয়ে দোকানের তালা ভেঙ্গে মশারি টানানো বিছানায় মোস্তফার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। নিহত মোস্তফা গফরগাঁও উপজেলার শিলাদিয়া বাহাদুর রোডের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত আবুল মুনসুরের ছেলে। হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন জানান, প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু বলে মনে হচ্ছে।